Pradeep Singh Rawat | ব্লাড ক্যান্সারই কাড়লো প্রাণ, প্রয়াত 'গজনি' প্রদীপ সিং রাওয়াত!
Wednesday, August 5 2026, 3:48 am

Key Highlightsবেশ কিছুদিন ধরে ব্লাড ক্যানসারের সঙ্গে লড়াই করছেন তিনি। মঙ্গলবার সন্ধ্যায় মুম্বইয়ের কোকিলাবেন ধীরুভাই আম্বানি হাসপাতালে শেষনিঃশ্বাস ত্যাগ করেছেন প্রদীপ।
চলচ্চিত্র জগতে নক্ষত্রপতন। না ফেরার দেশে অভিনেতা প্রদীপ সিং রাওয়াত। মঙ্গলবার সন্ধ্যায় মুম্বইয়ের কোকিলাবেন ধীরুভাই আম্বানি হাসপাতালে শেষনিঃশ্বাস ত্যাগ করেছেন প্রদীপ। মৃত্যুর সময় তাঁর বয়স হয়েছিল ৭৪ বছর। সূত্রের খবর, বছর পাঁচেক আগে ক্যান্সার থেকে মুক্ত হয়েছিলেন তিনি। সম্প্রতি ফের ব্লাড ক্যান্সারে আক্রান্ত হন তিনি। গত এক মাস ধরে হাসপাতালে ভর্তি থাকার পর মঙ্গলবার সন্ধ্যায় শেষনিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। বিআর চোপড়ার কালজয়ী ধারাবাহিক ‘মহাভারত’-এ অশ্বত্থামা চরিত্রে অভিনয় করে পরিচিতি পান। ‘সরফরোশ’, ‘লগান’ এবং ‘গজনি’ ছবিতে খলনায়কের চরিত্রে অনবদ্য অভিনয় করে বিপুল খ্যাতি লাভ করেন তিনি। তাঁর মৃত্যুতে শোকাহত পরিবার ও অনুরাগীরা।
- Related topics -
- বিনোদন
- বলিউড
- অভিনেতা
- ব্লাড ক্যান্সার
- ক্যান্সার রোগী
- ক্যান্সার
- মৃত্যু


