WB নির্বাচন ২০২৬TMC80BJP207LFT+ISF2INC2অন্যান্য2ফলাফল

"ভোটে খামতি নেই, বাতিল বোর্ড পরীক্ষা"! সরকারের উদ্দেশ্যে মন্তব্য করলেন অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য

Wednesday, June 9 2021, 12:40 pm
"ভোটে খামতি নেই, বাতিল বোর্ড পরীক্ষা"! সরকারের উদ্দেশ্যে মন্তব্য করলেন অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য
highlightKey Highlights

অতিমারীর জেরে মাধ্যমিক-উচ্চমাধ্যমিক নিয়ে বহু টালবাহানার পর অবশেষে চলতি সপ্তাহেই রাজ্য সরকারের পক্ষ থেকে ঘোষণা করা হয় বাতিল এবারের বোর্ড পরীক্ষা। অর্থাৎ মাধ্যমিক-উচ্চমাধ্যমিক পরীক্ষা আর নেওয়া হবে না। এই সিদ্ধান্তে বেশ অসন্তুষ্ট শিক্ষাকর্মী থেকে শুরু করে রাজ্যের একটা অংশ আবার বেশ কিছু মানুষ স্বস্তিও পেয়েছেন এই সিদ্ধান্তে। এবার এই বিষয়েই মন্তব্য করলেন অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য। তিনি সরাসরি বিঁধলেন সরকারকে। তাঁর ইনস্টাগ্রাম স্টোরি তে লিখলেন, ‘যাক, পরীক্ষা-টরীক্ষা বাতিল হয়ে গিয়েছে। এবার পুরভোটের দিনক্ষণ ঠিক করা যাক। জাতির অগ্রগতি যেন থেমে না থাকে।’




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File