Allu Arjun | ‘পুষ্পা’ পদপিষ্ট কাণ্ডে স্বস্তি নেই, আল্লু অর্জুনকে দ্রুত আদালতে হাজিরার নির্দেশ
Saturday, June 20 2026, 5:23 am

Key Highlightsঅভিনেতাকে ফের হাজিরার নোটিস পাঠিয়েছে হায়দরাবাদ আদালত। আগামী সপ্তাহের শুরুতেই হাজিরার নির্দেশ।
২০২৪ সালে ‘পুষ্পা ২: দ্য রুল’ ছবির স্ক্রিনিংয়ে পদপিষ্ট হয়ে এক মহিলার মৃত্যু হয়। এই ঘটনায় বিপদের সম্মুখীন হতে হয়েছিল আল্লু অর্জুনকে। ঘটনার প্রায় বছরখানেক পরে চার্জশিট জমা দেয় পুলিশ। চার্জশিটে আল্লুর ম্যানেজার, থিয়েটারের মালিক, স্টাফ, অভিনেতার বাউন্সারদের পাশাপাশি নাম ছিল অভিনেতারও। বারবার আদালতে হাজিরা দিতে হয় আল্লুকে। এই ঘটনায় এখনও অব্যাহতি মেলেনি। অভিনেতাকে ফের হাজিরার নোটিস পাঠিয়েছে হায়দরাবাদ আদালত। আগামী সপ্তাহের শুরুতেই আল্লু অর্জুনকে হাজিরা দিতে হবে।
- Related topics -
- বিনোদন
- আল্লু অর্জুন
- পুষ্পা
- অস্বাভাবিক মৃত্যু
- পদপিষ্ট
- হায়দরাবাদ
- অভিনেতা


