Weather Update | সপ্তাহের শুরুতেই সক্রিয় নিম্নচাপ ও বর্ষারেখা, দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির কমলা সতর্কতা!

Monday, September 7 2026, 11:02 am
Weather Update | সপ্তাহের শুরুতেই সক্রিয় নিম্নচাপ ও বর্ষারেখা, দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির কমলা সতর্কতা!
highlightKey Highlights

সপ্তাহের শুরুতেই সক্রিয় নিম্নচাপ ও বর্ষাকালীন অক্ষরেখার জোড়া প্রভাবে রাজ্যজুড়ে বৃষ্টির দাপট বাড়ার পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর।


সপ্তাহের শুরুতেই সক্রিয় নিম্নচাপ ও বর্ষাকালীন অক্ষরেখার জোড়া প্রভাবে রাজ্যজুড়ে বৃষ্টির দাপট বাড়ার পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকায় জারি করা হয়েছে কমলা সতর্কতা। সোমবার বীরভূম, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া ও বাঁকুড়ায় ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মঙ্গলবারও বর্ধমান, নদিয়া, মুর্শিদাবাদ, হুগলি ও উত্তর ২৪ পরগনায় ভারী বর্ষণের সতর্কতা দেওয়া হয়েছে। বুধবারেও দক্ষিণবঙ্গের মেদিনীপুর, ঝাড়গ্রাম ও পুরুলিয়াসহ বিভিন্ন জেলায় বৃষ্টি চলবে। কলকাতায় ভারী বৃষ্টি না হলেও বুধবার পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টি ও ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে উত্তরবঙ্গের জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, দার্জিলিং ও কালিম্পঙেও শুক্রবার পর্যন্ত দফায় দফায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File