NIA | পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, কলকাতা থেকে এক ব্যক্তিকে গ্রেফতার করল NIA!

Thursday, May 21 2026, 7:14 am
NIA | পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, কলকাতা থেকে এক ব্যক্তিকে গ্রেফতার করল NIA!
highlightKey Highlights

পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তি অভিযোগে খাস কলকাতা বিমানবন্দর এলাকা থেকে এক ব্যক্তিকে গ্রেফতার করল এনআইএ।


পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে খাস কলকাতা বিমানবন্দর এলাকা থেকে এক ব্যক্তিকে গ্রেফতার করল এনআইএ। ধৃত ব্যক্তির নাম জাফর রিয়াজ় ওরফে রিজ়ভি। ইতিমধ্যে তাঁকে নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করেছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। আপাতত তদন্তে জানা গিয়েছে, বিগত কয়েকবছর পাকিস্তানেই কাটিয়েছেন রিজ়ভি। এর আগে ভারতীয় সিম কার্ড ব্যবহার করে পাকিস্তানে ওটিপি পাঠানোর অভিযোগ উঠেছে। এনআইএ আধিকারিকরা জানতে পারেন, পাক গুপ্তচরবৃত্তিতে যুক্ত অন্যদের কাজের সাহায্যে খোলা হতো হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট। আর তা খুলতে ভারতের মোবাইল নম্বরের ওটিপি পাকিস্তানের গোয়েন্দাদের কাছে ধৃত পৌঁছে দিত।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File