Accidents on Flyover | ‘মেক-ওভার’-এর দোষ নয়, রিল বানাতে গিয়েই দুর্ঘটনা ঘটেছে, কী জানালেন কলকাতার পুলিশ কমিশনার?
Thursday, October 15 2026, 3:50 pm

Key Highlightsএকের পর এক বাইক পিছলে পড়ার ক্ষেত্রে রঙের কোনও দোষ নেই, রিল বা ভিডিও বানাতে গিয়েই দুর্ঘটনা ঘটতে পারে।
বৃষ্টিভেজা চিংড়িহাটা উড়ালপুলে পর পর কয়েকটি বাইক পিছলে পড়ার ভিডিও ভাইরাল হতেই রাস্তার রং নিয়ে উঠেছে প্রশ্ন। এই পরিস্থিতিতে দুদিনের মধ্যেই রাতারাতি চিংড়িহাটা ব্রিজের উপর থেকে তোলা হয়েছে রং। স্পিড নিন্ত্রয়ণে বসানো হয়েছে বিশেষ ব্লক। এদিন কলকাতার পুলিশ কমিশনার অজয় নন্দা জানালেন, রিল বা ভিডিও বানাতে গিয়েই দুর্ঘটনা ঘটতে পারে। কমিশনার দাবি করেন, “রঙের জন্যই বাইকগুলি স্কিড করেছে, এটা নিশ্চিতভাবে বলা যায় না। যাঁরা রং করেছেন, ইঞ্জিনিয়াররা জানিয়েছেন, ওখানে অ্যান্টি-স্কিড পেইন্ট লাগানো হয়েছিল।” কমিশনার জানিয়েছেন, ‘উড়ালপুলের ওই জায়গায় একটা বাঁক আছে। দ্রুত গতিতে গাড়ি চললে অনেক সময় এই ধরনের বাঁকে গাড়ি স্কিড করতে পারে। সেই কারণে ওই জায়গায় গাড়ির গতি কমানোর ব্যবস্থা করতে স্টাডস বসানো হয়েছে।
- Related topics -
- শহর কলকাতা
- কলকাতা
- কলকাতা পুরসভা
- কলকাতা পৌরসভা
- কলকাতা কর্পোরেশন
- কলকাতা পুলিশ
- পুলিশ প্রশাসন


