EPFO | বেসরকারি সংস্থার কর্মীদের জন্য সুখবর, এবার হোয়াটসঅ্যাপে মিলবে ইপিএফও-র একাধিক জরুরি পরিষেবা!

Key Highlightsবেসরকারি সংস্থার কর্মীদের জন্য সুখবর। এবার হোয়াটসঅ্যাপের মাধ্যমেই প্রভিডেন্ট ফান্ড সংক্রান্ত একাধিক পরিষেবা পেতে চলেছেন ইপিএফও সদস্যরা।
বেসরকারি সংস্থার কর্মীদের জন্য সুখবর। এবার হোয়াটসঅ্যাপের মাধ্যমেই প্রভিডেন্ট ফান্ড সংক্রান্ত একাধিক পরিষেবা পেতে চলেছেন ইপিএফও সদস্যরা। কেন্দ্রীয় শ্রমমন্ত্রী মনসুখ মাণ্ডব্য এই নতুন ডিজিটাল পরিষেবার সূচনা করেন। এর ফলে এখন থেকে হোয়াটসঅ্যাপের সাহায্যেই পিএফ অ্যাকাউন্টের ব্যালান্স, শেষ পাঁচটি লেনদেন এবং পাসবুক সংক্রান্ত সমস্ত তথ্য সহজেই জানতে পারবেন কর্মীরা। শ্রম মন্ত্রক সূত্রে জানা গিয়েছে, ইপিএফও-র ৭৪তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে এই বিশেষ পরিষেবা চালু করা হয়েছে। এর জেরে সদস্যদের আর ছোটখাটো কাজের জন্য দপ্তরে যাওয়ার প্রয়োজন হবে না। এছাড়া, নিষ্ক্রিয় বা ইনঅপারেটিভ অ্যাকাউন্ট থেকে টাকা তোলার প্রক্রিয়াও আরও সহজ করা হয়েছে। মন্ত্রী জানান, যাঁদের অ্যাকাউন্টে এক হাজার টাকা পর্যন্ত ব্যালান্স ও আধার সংযুক্তিকরণ রয়েছে, তাঁদের কোনো আলাদা ফর্ম ছাড়াই স্বয়ংক্রিয়ভাবে টাকা মিটিয়ে দেওয়া হবে।
- Related topics -
- অর্থনৈতিক
- অর্থনীতি
- ইপিএফও
- হোয়াটস্যাপ


