West Bengal | রক্তের দালালচক্রের পর্দাফাঁস, তদন্তে রাজ্য দুর্নীতি দমন শাখা!

Tuesday, August 25 2026, 3:31 pm
West Bengal | রক্তের দালালচক্রের পর্দাফাঁস, তদন্তে রাজ্য দুর্নীতি দমন শাখা!
highlightKey Highlights

পাঁশকুড়ায় রক্ত বিক্রির চক্রের বিরুদ্ধে ACB তদন্ত, তিন ল্যাব টেকনিশিয়ানের involvement ও ১ লক্ষ ৪০ হাজার টাকার লেনদেন শনাক্ত।


রক্তের দালালরাজ রুখতে বড়সড় পদক্ষেপ করল রাজ্য পুলিশের দুর্নীতি দমন শাখা (ACB)। পাঁশকুড়া থেকে এক দালাল ও স্থানীয় হাসপাতালের তিন ল্যাব টেকনিশিয়ানকে গ্রেফতারের পর সামনে এসেছে রক্ত পাচারের মারাত্মক ছক। তদন্তে জানা গিয়েছে, বিভিন্ন ক্লাব বা স্বেচ্ছাসেবী সংস্থার রক্তদান শিবির থেকে মাত্র ১০০-১৫০ টাকায় রক্তদাতার কার্ড কিনে নিত দালালরা। পরে সেই কার্ড দেখিয়ে ব্লাড ব্যাঙ্ক থেকে বিনামূল্যে রক্ত তুলে অসহায় রোগীদের কাছে চড়া দামে বিক্রি করা হতো। এই অবৈধ আয়ের টাকা দালাল ও টেকনিশিয়ানদের মধ্যে ভাগ হতো। এখনও পর্যন্ত প্রায় ১ লক্ষ ৪০ হাজার টাকার লেনদেনের হদিস মিলেছে। চক্রের জাল কতদূর ছড়িয়েছে তা জানতে আয়োজক সংস্থাগুলিকেও নজরে রাখছে পুলিশ।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File