Jadavpur University | যাদবপুরে এবিভিপির ‘বন্দে মাতরম যাত্রা’, পালটা মিছিলে এসএফআই!

Thursday, September 3 2026, 10:16 am
Jadavpur University | যাদবপুরে এবিভিপির ‘বন্দে মাতরম যাত্রা’, পালটা মিছিলে এসএফআই!
highlightKey Highlights

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ‘হরিপদ ভারতী স্মৃতিরক্ষা সমিতি’র জাতীয়তাবাদী সম্মেলনের আগে উত্তপ্ত হয়ে উঠল ক্যাম্পাস চত্বর।


যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ‘হরিপদ ভারতী স্মৃতিরক্ষা সমিতি’র জাতীয়তাবাদী সম্মেলনের আগে উত্তপ্ত হয়ে উঠল ক্যাম্পাস চত্বর। বৃহস্পতিবার দুপুরে জাতীয় পতাকা হাতে ‘বন্দে মাতরম যাত্রা’ কর্মসূচি পালন করে এবিভিপি। ক্যাম্পাসে রাষ্ট্রবিরোধী কার্যকলাপ না সহ্য করার বার্তা দিয়ে তারা মনীষীদের ছবি ও রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতি লাগায়। অন্যদিকে, ক্যাম্পাসের বাইরে রাজা সুবোধ মল্লিক রোডে পালটা প্রতিবাদ মিছিল বার করে এসএফআই। উভয় মিছিলেই ছাত্র, অধ্যাপক ও শিক্ষাকর্মীরা অংশ নেন এবং একে অপরের বিরুদ্ধে রাজনৈতিক ক্ষোভ উগড়ে দেন। গত দুই সপ্তাহ ধরে বাম ও গেরুয়া ছাত্র সংগঠনের সংঘর্ষে উত্তপ্ত যাদবপুরে সংঘাতের পারদ আরও চড়ল।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File