Jadavpur University | যাদবপুর অভিযানের ডাক এবিভিপির, অভিযানে প্রস্তুত এসএফআইও! পরিস্থিতি উত্তপ্ত হওয়ার আশঙ্কা!

Key Highlightsএসএফআইএর সাফ কথা, “বিশ্ববিদ্যালয়ে কারও মাতব্বরি শুনব না।” ইতিমধ্যেই এই ঘটনায় ১১ জনের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে।
জিবি মিটিংকে কেন্দ্র করে বুধবার রাত থেকে উত্তপ্ত যাদবপুর বিশ্ববিদ্যালয় চত্বর। প্রতিবাদে আজ, বৃহস্পতিবার যাদবপুর অভিযানের ডাক দিয়েছে এসএফআই ও এবিভিপি। ইতিমধ্যেই জমায়েত শুরু করেছে দুই সংগঠনের কর্মীরাই। যাদবপুর থানার সামনে জমায়েত করছে এবিভিপি। গোলপার্ক থেকে মিছিল শুরু করবে তাঁরা। এদিকে ৮বি তে জমায়েত করছে এসএফআই। পরিস্থিতি উত্তপ্ত হওয়ার আশঙ্কা প্রবল। তাই পুলিশি নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয়, ৮ বি, গোলপার্ক-সহ বেশ কয়েকটি এলাকা। এসএফআইএর সাফ কথা, “বিশ্ববিদ্যালয়ে কারও মাতব্বরি শুনব না।” ইতিমধ্যেই এই ঘটনায় ১১ জনের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। উল্লেখ্য, বুধবার বাম ছাত্র সংগঠনগুলির তরফে জিবি মিটিং ডাকা হয়েছিল যাদবপুর বিশ্ববিদ্যালয়ে। তা নিয়েই এবিভিপি এবং বাম ছাত্র সংগঠনের মধ্যে অশান্তি বাঁধে। এবিভিপি’র সদস্যদের কথায়, বর্তমানে বিশ্ববিদ্যালয়ে কোনও ছাত্র ইউনিয়ন নেই। তা সত্ত্বেও জিবি-র মিটিং ডাকা হয় কীভাবে? এর প্রতিবাদ করাতেই ৭০ থেকে ৮০ জন তাঁদের উপর চড়াও হন বলে অভিযোগ। দু’ক্ষের সংর্ঘষে রাতেই রণক্ষেত্রের আকার নেয় যাদবপুরের ক্যাম্পাস
- Related topics -
- শহর কলকাতা
- যাদবপুর
- যাদবপুর ইউনিভার্সিটি


