Abishek Porel | ধর্ষণের অভিযোগে ১ মাস কারাবাস, রনজি দলে ফিরলেন অভিষেক পোড়েল!
Wednesday, October 7 2026, 3:29 pm

Key Highlightsজামিন পেয়ে ক্রিকেটের মূলস্রোতে ফিরছেন অভিষেক পোড়েল। বাংলার রনজি দলে ডাক পেয়েছেন এই তারকা উইকেটকিপার-ব্যাটার।
চলতি বছরে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস-সহ একাধিক অভিযোগে প্রায় একমাসের উপর জেলবন্দি ছিলেন। এবার বাংলার রনজি দলে ডাক পেলেন উইকেটকিপার-ব্যাটার অভিষেক পোড়েল। আগামী ১১ অক্টোবর দিল্লির বিরুদ্ধে রনজি অভিযান শুরু করছে বাংলা দল। কল্যাণী স্টেডিয়ামে বাংলার জার্সি গায়ে দেখতে পাওয়া যাবে তাঁকে। উল্লেখ্য, ধর্ষণ, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস, ব্ল্যাকমেল করার অভিযোগ রয়েছে অভিষেকের বিরুদ্ধে। একনজরে রনজিতে বাংলা স্কোয়াড: অভিমন্যু ইশ্বরন, সুদীপ কুমার ঘরামি, সুদীপ চ্যাটার্জি, অভিষেক পোড়েল, শাকির হাবিব গান্ধী, অঙ্কুর পাল, সুমন্ত গুপ্ত, অঙ্কিত শুক্লা, শুভম চ্যাটার্জি, মহম্মদ শামি, আকাশ দীপ, মুকেশ কুমার, সুরজ সিন্ধু জয়সওয়াল, প্রদীপ্ত প্রামাণিক, আমির গণি, মহম্মদ কাইফ, সৌম্যদ্বীপ মন্ডল। ধর্ষণের অভিযুক্ত আরেক ক্রিকেটার মহম্মদ কাইফকেও স্কোয়াডে রাখা হয়েছে।
- Related topics -
- খেলাধুলা
- ক্রিকেটার
- ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল
- বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া
- ক্রিকেট
- ক্রিকেট বিশ্বকাপ
- ধর্ষণ
- রঞ্জি ট্রফি
- বাংলা দল


