Abhishek Sharma | টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে ২০০০ রানের বিশ্বরেকর্ড গড়লেন অভিষেক শর্মা! ভাঙলেন সূর্যর রেকর্ড

Sunday, October 11 2026, 3:10 pm
Abhishek Sharma | টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে ২০০০ রানের বিশ্বরেকর্ড গড়লেন অভিষেক শর্মা! ভাঙলেন সূর্যর রেকর্ড
highlightKey Highlights

আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে বলের সংখ্যার নিরিখে দ্রুততম ২০০০ রান করার বিশ্বরেকর্ড গড়লেন অভিষেক শর্মা।


রবিবার ইন্দোরের হোলকার ক্রিকেট স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ়ের তৃতীয় ম্যাচে এক মাইলফলক স্পর্শ করলেন অভিষেক শর্মা। আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে বলের সংখ্যার নিরিখে দ্রুততম ২০০০ রান করার বিশ্বরেকর্ড গড়লেন তিনি। সেই সঙ্গে ভাঙলেন ভারতের প্রাক্তন টি-টোয়েন্টি অধিনায়ক সূর্যকুমার যাদবের রেকর্ড। ২০০০ রানের গণ্ডি পার করতে অভিষেকের সময় লেগেছে মাত্র ১০২৪টি বল। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ২০০০ রান পূর্ণ করতে সূর্য নিয়েছিলেন ১১৬৪ বল। বর্তমানে তিনি আইসিসি টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন এই তরুণ তুর্কি।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File