Abhishek Porel | মিললো না জামিন, ধর্ষণের মামলায় একমাস জেলেই থাকতে হবে অভিষেক পোড়েলকে!
Wednesday, August 12 2026, 4:12 pm

Key Highlightsতারকা ক্রিকেটারের জামিনের আর্জি খারিজ হয়েছে। আপাতত জেল হেফাজতে থাকবেন তিনি।
ধর্ষণের অভিযোগে ক্রিকেটার অভিষেক পোড়েলকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার দিল্লি ক্যাপিটালসের উইকেটকিপার-ব্যাটারের জামিনের আর্জি খারিজ হয়েছে। আপাতত একমাস জেলে থাকতে হতে পারে তাকে। তারকা ক্রিকেটারের বিরুদ্ধে ৬৯, ৩১১, ৩১৮, ৬৬/৭২ আইটি অ্যাক্ট সহ বিএনএস-এর একাধিক ধারায় মামলা রুজু হয়েছে। ধর্ষণ, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস, ব্ল্যাকমেল করার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। তিনদিনের জন্য অভিষেককে পুলিশি হেফাজতে পাঠিয়েছেন বিচারক। উল্লেখ্য, গত ২৩ জুন মগরা থানায় অভিষেকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন এক ডাক্তারি পড়ুয়া। সূত্রের খবর, সাড়ে তিন বছর ধরে ওই তরুণীর সঙ্গে সম্পর্ক ছিল ক্রিকেটারের। বছর দেড়েক আগে তাঁদের সম্পর্কের অবনতি হয়। থানায় অভিযোগ জানালেও বারবার গ্রেপ্তারি এড়াচ্ছিলেন তিনি। পরে তরুণী হাই কোর্টে গেলে ওই ক্রিকেটারকে গ্রেপ্তার করার নির্দেশ দেয় কোর্ট।
- Related topics -
- খেলাধুলা
- পুলিশ
- পুলিশি নিরাপত্তা
- গ্রেফতার
- জামিন
- জামিন খারিজ
- ক্রিকেটার
- ক্রিকেট
- ধর্ষণ
- খুন
- হাইকোর্ট
- রাজ্য
- দিল্লী ক্যাপিটালস্


