Sumit Roy | গ্রেপ্তার অভিষেকের পিএ সুমিত রায়! রক্ষাকবচ বাতিল হতেই অ্যাকশনে CID-ST!

Thursday, September 10 2026, 8:31 am
Sumit Roy | গ্রেপ্তার অভিষেকের পিএ সুমিত রায়! রক্ষাকবচ বাতিল হতেই অ্যাকশনে  CID-ST!
highlightKey Highlights

শালবনি জমি-দুর্নীতি মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়ের রক্ষাকবচ বাতিল করল সুপ্রিম কোর্ট।


গ্রেপ্তার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পিএ সুমিত রায়! শালবনি জমি-দুর্নীতি মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়ের রক্ষাকবচ বাতিল করল সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী ও বিচারপতি ভি মোহনার বেঞ্চে শুনানির পর এই রায় দেওয়া হয়। এরপরই এক ঘণ্টার মধ্যেই একেবারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে পৌঁছয় গোটা ফোর্স। তবে কালো গেট তখন ছিল বন্ধ। ‘কে আছেন ভিতরে?’, গেটের বাইরে দাঁড়িয়ে ডাকাডাকি করতে থাকেন আধিকারিকরা। কিছুক্ষণের মধ্যেই গেট খোলা হয়। তখনও অবশ্য দেখা মেলেনি সুমিতের। পরে দুপুর ১.১৫ মিনিট নাগাদ গেট খোলা হয়। ১.২০মিনিটে সুমিতকে দেখা যায়। ১.৩০, গ্রেফতার করা হয় সুমিত রায়কে। আদালতে রাজ্যের তরফে জানানো হয়, সুমিতের অ্যাকাউন্টে ১৫ কোটি টাকা জমা হওয়ার তথ্য মিলেছে, যার উৎস নিয়ে সন্দেহ রয়েছে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File