Supreme Court | আপাতত গ্রেপ্তার করা যাবে না অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে, অন্তবর্তী রক্ষাকবচ দিল সুপ্রিম কোর্ট!

Thursday, August 6 2026, 7:07 am
Supreme Court | আপাতত গ্রেপ্তার করা যাবে না অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে, অন্তবর্তী রক্ষাকবচ দিল সুপ্রিম কোর্ট!
highlightKey Highlights

আপাতত গ্রেপ্তার করা যাবে না অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে।


আপাতত গ্রেপ্তার করা যাবে না অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে। অন্তবর্তী রক্ষাকবচ দিল সুপ্রিম কোর্ট। বৃহস্পতিবার প্রধান বিচারপতি সূর্য কান্তের ডিভিশন বেঞ্চের নির্দেশ, পরবর্তী শুনানি পর্যন্ত এই রক্ষাকবচ বহাল থাকবে। তবে তদন্তে যোগ দিয়ে পুলিশকে সহযোগিতা করতে বলেছে দেশের শীর্ষ আদালত। প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধে ৬টা পর্যন্ত পুলিশের জিজ্ঞাসাবাদে উপস্থিত হতে হবে সুমিত রায়কে। উল্লেখ্য, সুমিত রায়ের নামে একাধিক থানায় অভিযোগ দায়ের হয়েছে। পশ্চিম মেদিনীপুরের শালবনিতে সরকারি জমি বিক্রিতে অভিযুক্ত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক। পশ্চিম মেদিনীপুরের ডেবরায়ও টাকার বিনিময়ে চাকরি দেওয়ার অভিযোগ সংক্রান্ত মামলা রয়েছে। এদিকে তবে শালবনি থানায় অভিযোগ দায়েরের পর থেকেই বেপাত্তা সুমিত। এ দিকে তাঁকে নাগালে পেতে জারি করা হয়েছে গ্রেপ্তারি পরোয়ানা। এই আবহে আগাম জামিনের আর্জি নিয়ে কলকাতা হাইকোর্টে গিয়েছিল সুমিত রায়। সেখানে ডেবরার মামলায় আগাম জামিনের আর্জি মঞ্জুর হলেও, শালবনির কেসে হয়নি। এর পরেই সুপ্রিম কোর্টে যান সুমিত।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File