Abhishek Banerjee's PA | মিলেছিল আগাম জামিন! ভবানী ভবনে হাজিরা অভিষেকের আপ্ত সহায়ক সুমিতের
Saturday, August 8 2026, 5:46 am

Key Highlightsসিআইডি সূত্রে খবর, পশ্চিম মেদিনীপুরের শালবনির জমি প্রতারণা মামলায় শুক্রবার রাতে তাঁকে তলবের নোটিস দেওয়া হয়।
অবশেষে দেখা মিললো অভিষেকের আপ্ত সহায়কের। শনিবার সকাল ৯টা ৫৪ মিনিট নাগাদ সময়ের মাত্র কয়েক মিনিট আগেই ভবানী ভবনে হাজিরা দিলেন সুমিত রায়। তাঁর বয়ান রেকর্ড করবেন গোয়েন্দারা। শুক্রবার রাতে সিআইডির একটি টিম টালিগঞ্জের মহাবীরতলায় সুমিত রায়ের বাড়িতে গিয়ে নোটিস দেয়। তারপরই ভবানী ভবনে হাজিরা দিলেন সুমিত। এদিন সুমিতের আইনজীবী হাই কোর্টে জানান, তাঁর মক্কেলের বিরুদ্ধে ৪টি এফআইআর দায়ের হয়েছে। এর আগে দু’টি এফআইআর-এর ক্ষেত্রে আগাম জামিন পেয়েছিলেন অভিষেকের আপ্তসহায়ক। তবে বাকি দুটোয় জামিনের আবেদন খারিজ করেছেন তিনি।
- Related topics -
- শহর কলকাতা
- অভিষেক ব্যানার্জী
- জামিন খারিজ
- জামিন
- পুলিশ
- পুলিশ প্রশাসন
- কলকাতা পুলিশ
- রাজ্য পুলিশ
- পুলিশি নিরাপত্তা


