Abhishek Banerjee | অভিষেককে লক্ষ্য করে ছোড়া হলো ডিম-জুতো! ধস্তাধস্তিতে ভাঙলো চশমা, হাসপাতালে ছুটলেন মমতা
Saturday, May 30 2026, 2:43 pm

Key Highlightsচশমা ভেঙে যাওয়ার সময় আঘাত লেগেছ অভিষেকের৷ কলকাতার এক বেসরকারি হাসপাতালে ডাক্তার দেখাতে গেলেন তৃণমূল নেতা অভিষেক৷
আজ সোনারপুরে নিহত তৃণমূল কর্মীর পরিবারের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এলাকায় ঢোকার আগেই বিপত্তি। তাঁকে উদ্দেশ্য করে পরপর ডিম-জুতো ছোড়া হলো। সূত্রের খবর, ধস্তাধস্তিতে চশমা ভেঙে যাওয়ার সময় আঘাত লাগে অভিষেকের। তড়িঘড়ি কলকাতার অ্যাপোলো হাসপাতালের ইমার্জেন্সিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ট্রিটমেন্ট শুরু করা হয়েছে। অভিষককে দেখতে হাসপাতালে পৌঁছেছেন মা লতা বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায়। এই হামলার তীব্র নিন্দা করেছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী।
- Related topics -
- রাজ্য
- শহর কলকাতা
- অভিষেক ব্যানার্জী
- আহত
- সোনারপুর
- মমতা ব্যানার্জী
- মেডিক্যাল কলেজ হাসপাতাল
- তৃণমূল কংগ্রেস
- টিএমসি
- তৃণমূল কাউন্সিলার
- তৃণমূল ছাত্র পরিষদ
- তৃণমূল নেতা
- তৃণমূল রাজ্যসভার সাংসদ


