Abhishek Banerjee | CID-এর হাজিরা এড়ালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, চিঠি দিয়ে কী জানালেন তৃণমূল সাংসদ?

Monday, June 1 2026, 9:08 am
Abhishek Banerjee | CID-এর হাজিরা এড়ালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, চিঠি দিয়ে কী জানালেন তৃণমূল সাংসদ?
highlightKey Highlights

সই জালিয়াতি কাণ্ডে আজ তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করেছিল সিআইডি।


সই জালিয়াতি কাণ্ডে আজ তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করেছিল সিআইডি। বেলা ১২টা নাগাদ হাজিরা দেওয়ার কথা ছিল তাঁর। কিন্তু সময় পেরিয়ে গেলেও তিনি হাজিরা দেননি বলেই সূত্রের খবর। জানা গিয়েছে, অসুস্থতার কারণ দেখিয়ে হাজিরা এড়ালেন অভিষেক। এদিকে সই জালিয়াতি কাণ্ডে সিট গঠন করা হয়। জানা যায়, অভিষেক হাজিরা দিলে তাঁকে জিজ্ঞাসাবাদ করবেন সিট-এর অফিসাররা। তবে, প্রথম থেকেই প্রশ্ন উঠছিল, অভিষেক কি আদৌ হাজিরা দেবেন? কারণ শনিবারই জনরোষের মুখে পড়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবার সিআইডি-কে একটি চিঠি পাঠিয়েছেন সাংসদ। চিঠিতে অসুস্থতার কারণ জানানো হয়েছে বলে খবর। এরপর তাঁকে ফের তলব করা হবে কি না, বা কবে করা হবে, সেই বিষয়ে কিছু জানা যায়নি।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File