Abhishek Banerjee | 'এখানে চিকিৎসা হচ্ছে না উপরের চাপে', অভিষেককে অন্য হাসপাতালে শিফট মমতার

Saturday, May 30 2026, 4:18 pm
Abhishek Banerjee | 'এখানে চিকিৎসা হচ্ছে না উপরের চাপে', অভিষেককে অন্য হাসপাতালে শিফট মমতার
highlightKey Highlights

মমতার অভিযোগের প্রেক্ষিতে বাইপাসের ধারের ওই হাসপাতাল কর্তৃপক্ষ অবশ্য কোনও মন্তব্য করতে চাননি।


সোনারপুরে নিহত তৃণমূল কর্মীর পরিবারের সঙ্গে দেখা করতে গিয়ে আক্রান্ত তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁকে লক্ষ্য করে ছোড়া হয় ডিম, ইট, পাথর, জুতো। আহত অবস্থায় তাঁকে বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে পৌঁছে অভিষেককে নিয়ে হাসপাতাল থেকে বেরিয়ে মমতা বন্দোপাধ্যায়। বেরনোর সময় মমতা বলেন, "এখানে চিকিৎসা হচ্ছে না। সেই জন্য আমরা ওঁকে অন্য জায়গায় নিয়ে যাচ্ছি। উপর থেকে এখানে বলে দেওয়া হয়েছে৷ সেই জন্য এখানে চিকিৎসা হচ্ছে না।" জরুরি বিভাগ থেকে হুইল চেয়ারে করেই বেরিয়ে যান অভিষেক বন্দ্যোপাধ্যায়।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File