Abhishek Banerjee | ইডির তলবে সাড়া অভিষেকের, নিয়োগ দুর্নীতি মামলায় সিজিওতে হাজিরা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের!
Monday, June 15 2026, 7:25 am

Key Highlightsনিয়োগ দুর্নীতি মামলায় ইডির তলবে সিজিও দপ্তরে পৌঁছলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
নিয়োগ দুর্নীতি মামলায় ইডির তলবে সিজিও দপ্তরে পৌঁছলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। নির্দিষ্ট সময়ের কিছুটা আগে সোমবার বেলা ১০টা ৫৬ মিনিট নাগাদ সিজিওতে পৌঁছন তিনি। ইডি সূত্রে খবর, প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় এদিন জিজ্ঞাসাবাদ করা হবে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের। এর আগে এই মামলায় নাম জড়িয়েছিল ‘লিপস অ্যান্ড বাউন্ডস’ সংস্থার। আর্থিক লেনদেন সংক্রান্ত গরমিল নিয়ে জেরা করা হতে পারে বলেই খবর। দিন কয়েক আগেই সই জাল কাণ্ডে জেরা করা হয়েছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। সেই মামলায় তাঁর রক্ষাকবচ থাকলেও, এই মামলায় রক্ষাকবচ নেই অভিষেকের।
- Related topics -
- শহর কলকাতা
- অভিষেক ব্যানার্জী
- ইডি
- এনফোর্সমেন্ট ডিরেক্টরেট


