Abhishek Banerjee | রেজিনগরে বুথের ভুল তথ্য শেয়ার, অভিষেকের বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দায়ের হলো মামলা!
Saturday, October 10 2026, 10:26 am

Key Highlightsশুক্রবার উপনির্বাচনের ফলাফল প্রকাশের পর ভুল তথ্য সোশ্যাল মিডিয়ায় ছড়ানোর অভিযোগে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মামলা দায়ের হলো।
শুক্রবার উপনির্বাচনের ফলাফল প্রকাশের পর ভুল তথ্য সোশ্যাল মিডিয়ায় ছড়ানোর অভিযোগে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মামলা দায়ের হলো। মুর্শিদাবাদের রেজিনগর থানায় এই মামলা রুজু করা হয়েছে। ভোটের ফল প্রকাশের পর ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় একটি স্ক্রিনশট শেয়ার করেছিলেন, যেখানে দাবি করা হয় রেজিনগরের ১০৯ নম্বর বুথে মোট ভোট ৭৭২টি এবং বিজেপি প্রার্থী ৯০৯টি ভোট পেয়েছেন। এই তথ্যের সত্যতা নিয়ে নির্বাচন কমিশন আগেই আপত্তি জানায় এবং মুর্শিদাবাদের ডিইও স্পষ্ট করে জানান যে ওই বুথে মোট ভোটার ১১০৯ জন এবং মোট ভোট পড়েছে ৯৭২টি। ভুল তথ্য প্রচার করে বিভ্রান্তি সৃষ্টির অভিযোগে শেষ পর্যন্ত পুলিশের দ্বারস্থ হয়েছেন রিটার্নিং অফিসার।
- Related topics -
- রাজনৈতিক
- রাজনীতি
- তৃণমূল কংগ্রেস
- অভিষেক ব্যানার্জী


