Abhishek Banerjee-Sumit Roy | ১০ ঘণ্টা জেরা শেষে ভবানী ভবন থেকে বেরিয়ে অভিষেকের বাড়ি ছুটলেন পিএ সুমিত!

Saturday, August 8 2026, 4:00 pm
Abhishek Banerjee-Sumit Roy | ১০ ঘণ্টা জেরা শেষে ভবানী ভবন থেকে বেরিয়ে অভিষেকের বাড়ি ছুটলেন পিএ সুমিত!
highlightKey Highlights

১০ ঘণ্টা মেরাথন জেরা শেষে সিআইডি দপ্তর থেকে বেরলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক সুমিত রায়। বেরিয়েই ছুটলেন অভিষেকের কালীঘাটের বাড়িতে।


শনিবার সকাল ৯টা ৫৪ মিনিট নাগাদ সময়ের মাত্র কয়েক মিনিট আগেই ভবানী ভবনে হাজিরা দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক সুমিত রায়। ১০ ঘণ্টা মেরাথন জেরা শেষে সিআইডি দপ্তর থেকে বেরিয়েই অভিষেকের কালীঘাটের বাড়িতে ছুটলেন তিনি। কী বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে তা এখনও জানা যায়নি। তাঁকে ফের তলব করা হয়েছে কিনা তাও জানা যায়নি। উল্লেখ্য, পশ্চিম মেদিনীপুরের শালবনির জমি প্রতারণা মামলায় শুক্রবার রাতে সুমিতকে তলবের নোটিস দেওয়া হয়। জমি কেলেঙ্কারি-সহ মোট ৪টি মামলা রয়েছে সুমিতের নামে। শুধুমাত্র জমি দুর্নীতি মামলাতে সুপ্রিম কোর্টের রক্ষাকবচ পেয়েছেন তিনি।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File