Calcutta HC | 'অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মামলার সঙ্গেই এই মামলাও শোনা হোক', ফের হাইকোর্টের দ্বারস্থ সুমিত রায়!
Monday, August 10 2026, 8:06 am

Key Highlightsরক্ষাকবচ চেয়ে ফের কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন অভিষেকের PA সুমিত রায়।
রক্ষাকবচ চেয়ে ফের কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন অভিষেকের PA সুমিত রায়। এর আগে নতুন চারটি মামলায় রক্ষাকবচ চেয়ে বিচারপতি সৌগত ভট্টাচার্যের দৃষ্টি আকর্ষণ করেছেন তিনি। এটি নতুন সংযোজন। মামলা দায়ের করার অনুমতি দিয়েছেন বিচারপতি সৌগত ভট্টাচার্য। মঙ্গলবার রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মামলা। একই সঙ্গে এই মামলাও শোনা হোক আর্জি জানিয়েছেন সুমিতের আইনজীবী অয়ন ভট্টাচার্য। তবে বিচারপতি জানিয়েছে, অভিষেকের সঙ্গে নয়, আলাদা-আলাদা করে শোনা হবে মামলা। উল্লেখ্য, ভবানী-ভবনে দু’দুবার হাজিরা দিয়েছেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত-সহায়ক সুমিত রায়। সোমবারও ডেকে পাঠানো হয়েছে তাঁকে।
- Related topics -
- রাজনৈতিক
- রাজনীতি
- কলকাতা হাইকোর্ট
- অভিষেক ব্যানার্জী


