Abhishek Banerjee | AI নির্মিত ভিডিয়ো! পুলিশকে দোষারোপের অভিযোগে অভিষেকের বিরুদ্ধে দায়ের এফআইআর

Saturday, November 28 2026, 4:00 pm
Abhishek Banerjee | AI নির্মিত ভিডিয়ো! পুলিশকে দোষারোপের অভিযোগে অভিষেকের বিরুদ্ধে দায়ের এফআইআর
highlightKey Highlights

কালনা থানার একটি ভিডিয়ো প্রকাশ করে সংবাদ মাধ্যমের কাছে অভিযোগ করেন অভিষেক। সেই ঘটনায় এফআইআর (FIR) দায়ের করা হয়েছে।


ডায়মন্ড-হারবারের তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এফআইআর (FIR) করল পুলিশ। শনিবার দিল্লিতে সাংবাদিক বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায় পুলিশকে 'পক্ষপাতদুষ্ট' বলে অভিযোগ করেন। তাঁর বক্তব্যের স্বপক্ষে কালনা থানার একটি ভিডিও দেখান তিনি। সন্ধ্যায় সেসব ভিডিও এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি বলে পালটা অভিযোগ তুলে সাংসদের বিরুদ্ধে এফআইআর দায়ের রাজ্য পুলিশের। যদিও মমতা তৃণমূল নেতা ও আইনজীবী বৈশ্বানর চট্টোপাধ্যায় বলেন, “উনি একদম সঠিক ভিডিয়ো দেখিয়েছেন। এটা বিজেপির কথাতেই হয়েছে। অভিষেকের কাছে তথ্য আছে বলেই দেখিয়েছেন।”




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File