Abhishek Banerjee | ডিজে মামলায় হাইকোর্টের দ্বারস্থ অভিষেক, নমুনা সংগ্রহ আপত্তি ‘কালীঘাট তৃণমূলে’র সেকেন্ড ইন কম্যান্ডর!

Key Highlightsডিজে মামলায় কণ্ঠস্বরের নমুনা সংগ্রহের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে বৃহস্পতিবার কলকাতা হাই কোর্টের দ্বারস্থ ‘কালীঘাট তৃণমূলে’র সেকেন্ড ইন কম্যান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়।
ডিজে মামলায় কণ্ঠস্বরের নমুনা সংগ্রহের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে বৃহস্পতিবার কলকাতা হাই কোর্টের দ্বারস্থ ‘কালীঘাট তৃণমূলে’র সেকেন্ড ইন কম্যান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর বক্তব্য, “আমি তো বলিনি যে আমার কণ্ঠস্বর নয়, তারপরও নমুনা সংগ্রহের প্রয়োজন পড়ছে কেন?”। এই মামলায় আগামী ২৯ তারিখ শুনানির সম্ভাবনা। উল্লেখ্য, ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে রাজ্যজুড়ে প্রচার করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। গত মে মাসে একটি জনসভায় অভিষেক বেফাঁস মন্তব্য করেছিলেন। তিনি বলেছিলেন, “আমি দেখব, ৪ তারিখ রাত ১২টার পরে কে বাঁচাতে আসে। দিল্লি থেকে কোন বাবা তাঁদের উদ্ধার করতে আসে, সেটাও দেখব। ডিজে তো বাজবেই, এমন জোরে বাজবে, কান ঝালাপালা করে দেব!” অভিষেকের এই মন্তব্যের বিরুদ্ধে প্রথম বিধাননগর সাইবার ক্রাইম থানায় একটি মামলা দায়ের করেছিলেন বাগুইআটির এক বাসিন্দা। পরে মামলার তদন্তভার যায় সিআইডির হাতে।
- Related topics -
- রাজনৈতিক
- রাজনীতি
- তৃণমূল কংগ্রেস
- অভিষেক ব্যানার্জী
- কলকাতা হাইকোর্ট


