Abhishek Banerjee | জন্মদিনের রাতে অভিষেক বন্দোপাধ্যায়ের বাড়ির সামনে সংঘর্ষ! আহত একাধিক
Saturday, November 7 2026, 4:16 am

Key Highlightsঅভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন উপলক্ষ্যে তাঁর কালীঘাটের বাড়ির সামনে জড়ো হয়েছিলেন অনেক কর্মী-সমর্থকরা। অভিযোগ, রাত দুটো নাগাদ বিজেপির কর্মীরা হঠাৎ এসে চোর চোর স্লোগান দেয়।
আজ, ৭ নভেম্বর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন। শনিবার মধ্যরাতের পর জন্মদিন উপলক্ষ্যে তাঁর কালীঘাটের বাড়ির সামনে জড়ো হয়েছিলেন অনেক কর্মী-সমর্থকরা। অভিযোগ, রাত দুটো নাগাদ বিজেপির কর্মীরা হঠাৎ এসে চোর চোর স্লোগান দেয়। দুপক্ষের মধ্যে তীব্র বাদানুবাদ, ধস্তাধস্তি হয়। পুলিশের সঙ্গেও তর্ক-বিতর্কে জড়িয়ে পড়েন ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠায় ঘটনাস্থলে পুলিশ এবং RAF নিয়োগ করা হয়েছে। রাত দুটো থেকে ভোর ৬টা অবধি বাড়ির বাইরেই বসে ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। অবশেষে পুলিশের অনুরোধে বাড়ির ভিতরে প্রবেশ করেন অভিষেক।
- Related topics -
- রাজ্য
- অভিষেক ব্যানার্জী
- তৃণমূল কংগ্রেস
- তৃণমূল নেতা
- বিজেপি
- বিজেপি প্রার্থী


