Abhishek Banerjee | ক্যামাক স্ট্রিটে পুলিশ-পুরকর্মীদের মারধর! অভিষেকের কালীঘাটের বাড়িতে পুলিশি হানা
Wednesday, October 7 2026, 2:06 pm

Key Highlightsঅভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্যামাক স্ট্রিটের অফিসে গন্ডগোলের ঘটনায় পুলিশ ও পুরকর্মীদের মারধরের অভিযোগ ওঠে। সেই অভিযোগের ভিত্তিতে রুজু হয় মামলা।
বুধবার ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে পুলিশি হানা। এদিন নোটিস হাতে অভিষেকের কালীঘাটের বাড়িতে হাজির হন শেক্সপিয়র থানার পুলিশ কর্মীরা। অভিষেক বাড়িতে না থাকায় এদিন নোটিস দিতে পারেননি তাঁরা। উল্লেখ্য, ২৭ আগস্ট অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্যামাক স্ট্রিটের অফিসে লাগানো বিলবোর্ড খোলা নিয়ে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। বচসায় জড়িয়ে পড়েন পুলিশ কর্মী, পূরকর্মী এবং দলের কর্মী সমর্থকেরা। অনেক বাগবিতণ্ডার পর বিলবোর্ড খুলে দেওয়া হয়। পুলিশ ও পুরকর্মীদের বাধা দেওয়ার অভিযোগে বেশ কয়েকজনকে আটকও করা হয়। পুরসভার কাজে বাধা দেওয়ার অভিযোগে অভিষেক-সহ একাধিক তৃণমূল নেতার বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করে কলকাতা পুরসভা। সেই মামলা সংক্রান্ত নোটিস হাতেই এদিন অভিষেকের বাড়িতে এসেছিলেন শেক্সপিয়র থানার পুলিশ কর্মীরা।


