Abhishek Banerjee | শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় কালীঘাটে ED, অভিষেককে সমন ধরালো তদন্তকারী সংস্থা

Wednesday, June 3 2026, 3:56 pm
Abhishek Banerjee | শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় কালীঘাটে ED, অভিষেককে সমন ধরালো তদন্তকারী সংস্থা
highlightKey Highlights

বুধবার বিকেলে কালীঘাট রোডের বাড়িতে যায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার একটি টিম। সূত্রের খবর, সমন হাতে পৌঁছেছে তারা।


সিআইডি-র পরে এবার অভিষেক ব্যানার্জির কালীঘাটের বাড়িতে পৌঁছে গেল ইডি। সূত্রের খবর, শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় নাম জড়িয়েছিল লিপস এন্ড বাউন্সের। সেই বিষয়ে আগে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করেছিল সিবিআই। এবার ওই মামলায় জিজ্ঞাসাবাদের জন্য নোটিশ দিতেই কালীঘাটের বাড়িতে পৌঁছন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার একটি টিম। ১৫ জুন ইডির দপ্তরে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে তাঁকে। উল্লেখ্য, এই মামলায় ইতিমধ্যেই জেল খেটেছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। নাম জড়িয়েছে তৃণমূলের একাধিক নেতা, মন্ত্রীদের।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File