Abhishek Banerjee House | সাতসকালে অভিষেকের বাড়ির সামনে বুলডোজার, শেড! ভাঙতে হাজির পুরসভা!
Thursday, November 12 2026, 5:25 am

Key Highlightsমমতাপন্থী তৃণমূলের সাংসদের বাড়ির সামনের অস্থায়ী শেড ভাঙার জন্য সেখানে পৌঁছে গিয়েছেন কলকাতা পুরসভার আধিকারিকরা।
আগেই দেওয়া হয়েছিল পুরসভার নোটিস। বৃহস্পতিবার সকালেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়ির গেটে হাজির বুলডোজার। ভেঙে ফেলা হলো কালীঘাটের ১২১ নম্বর বাড়ির সামনে ফুটপাথে তৈরি অস্থায়ী বাঁশ ও লোহার কাঠামো। সূত্রের খবর, রাস্তা দখল করে সাংসদের বাড়ির সামনে বেআইনি ভাবে অস্থায়ী কাঠামোগুলি তৈরি করা হয়েছিল। পুরসভার উদ্যোগে জায়গা দখলমুক্ত করে ভেঙে ফেলা হলো শেড। সেটি ভাঙা সম্পূর্ণ হতেই বাঁশ, টিন-সহ নির্মাণের যাবতীয় সরঞ্জাম সরিয়ে নিয়ে যান কর্মীরা। পরিষ্কার করা হয় ফুটপাথ। উত্তেজনা এড়াতে গোটা এলাকা ঘিরে ফেলে পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী।
- Related topics -
- শহর কলকাতা
- অভিষেক ব্যানার্জী
- কালীঘাট
- কলকাতা পুরসভা


