Abhishek Banerjee | অভিষেককে শারীরিক হেনস্থা, রাতভর তল্লাশিতে গ্রেফতার ৬
Sunday, May 31 2026, 6:30 am

Key Highlightsহামলার ভিডিও ফুটেজও খতিয়ে দেখা হয়। সেই ভিডিওর সূত্র ধরেই ওই ছ’জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে প্রাথমিক খবর।
শনিবার মৃত তৃণমূল কর্মীর বাড়িতে দেখা করতে গিয়ে জনরোষের মুখে পড়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ডিম, ইটের টুকরো ছোড়া হয়েছিল তাঁকে। এরপরই রাজ্যে পুলিশি নিরাপত্তা নিয়ে প্রশ্ন ওঠে। রাতেই ঘটনার তদন্তে নেমে ছয়জনকে গ্রেপ্তার করেছে সোনারপুর থানার পুলিশ। হামলার ভিডিও ফুটেজ খতিয়ে দেখেই তাঁদেরকে গ্রেপ্তার করা হয়েছে বলে খবর। গতকালই অভিষেককে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। রাতে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, “আপাতত বাড়িতেই চিকিৎসা হবে। স্যালাইন, অক্সিজেন যা লাগবে বাড়িতেই দেওয়া হবে। প্রয়োজন পড়লে হায়দরাবাদে নিয়ে গিয়ে চিকিৎসা করানো হবে অভিষেকের।”
- Related topics -
- রাজ্য
- শহর কলকাতা
- অভিষেক ব্যানার্জী
- সোনারপুর
- গ্রেফতার
- তৃণমূল কংগ্রেস
- তৃণমূল সাংসদ
- তৃণমূল কর্মী
- তৃণমূল ছাত্র পরিষদ
- তৃণমূল রাজ্যসভার সাংসদ
- তৃণমূল নেতা


