Abhishek Banerjee | ভুয়ো কোভিড পরীক্ষা-মিথ্যে রিপোর্ট! অভিষেকের সেবাশ্রয়ের বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগ দায়ের
Tuesday, July 28 2026, 5:20 am

Key Highlightsকোভিডকালে প্রতারণা, আশাকর্মীদের দিয়ে ভুয়ো কোভিড পরীক্ষা এবং ভুল ও মিথ্যে রিপোর্ট দিয়ে মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া-সহ মহামারী ছড়ানো, কোটি কোটি টাকার সরকারী অর্থের অপচয় করার অভিযোগে এবার সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ দায়ের হল।
এবার অভিষেকের সেবাশ্রয়ের বিরুদ্ধে কোভিড টেস্টে প্রতারণা ও দুর্নীতির অভিযোগ দায়ের হল দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুর থানায়। বিষ্ণুপুর থানায় সোমবার অভিষেক-সহ তৎকালীন জেলাশাসক, ডায়মন্ডহারবার পুলিশ জেলার পুলিশ সুপার এবং বিভিন্ন মহকুমা ও ব্লকের একাধিক প্রশাসনিক আধিকারিকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন বিজেপি নেতা অভিজিৎ দাস (ববি)। তিনি বলেন, “ডক্টরস অন হুইলস, করোনা পরীক্ষার এত কিট কোথা থেকে এল, যদি সরকারি সহযোগিতাই থেকে থাকে তাহলে একজন সাংসদের জন্য এই বিপুল পরিমাণ করোনা পরীক্ষার কিট কীভাবে সরকার থেকে অনুমোদিত হল, করোনা পরীক্ষার জন্য বিপুল পরিমাণ টাকা কে দিল বা কোথা থেকে এল সেসবেরও তদন্ত হওয়া প্রয়োজন।”
- Related topics -
- রাজ্য
- রাজনৈতিক
- রাজনীতি
- রাজনৈতিক দল
- তৃণমূল কংগ্রেস
- টিএমসি
- তৃণমূল কাউন্সিলার
- তৃণমূল নেতা
- তৃণমূল ছাত্র পরিষদ
- বিষ্ণুপুর


