Abhishek Banerjee | ফের আইনি জটিলতায় অভিষেক বন্দ্যোপাধ্যায়, এবার উঠলো মাটি চুরি ও সরকারি খাস জমি দখলের অভিযোগ!

Friday, June 26 2026, 12:17 pm
Abhishek Banerjee | ফের আইনি জটিলতায় অভিষেক বন্দ্যোপাধ্যায়, এবার উঠলো মাটি চুরি ও সরকারি খাস জমি দখলের অভিযোগ!
highlightKey Highlights

ফের আইনি জটিলতায় তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।


ফের আইনি জটিলতায় তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবার নদিয়ার নাকাশিপাড়ায় প্রায় ১১০০ বিঘা সরকারি খাস জমি থেকে বেআইনিভাবে মাটি কেটে বিক্রি এবং কয়েক হাজার মূল্যবান গাছ পাচারের অভিযোগে অভিষেক -সহ মোট ১১ জনের বিরুদ্ধে কৃষ্ণনগর জেলা আদালতে মামলা দায়ের করেছেন এলাকার কয়েকজন বাসিন্দা। মামলাকারীদের অভিযোগ, নাকাশিপাড়া ২৪ নম্বর মৌজার অন্তর্গত ১২ নম্বর জাতীয় সড়কের ধারে প্রায় ১১০০ বিঘা সরকারি খাস জমির লিজ ২০২০ সালেই শেষ হয়ে যায়। কিন্তু তার পরেও দীর্ঘদিন ধরে বেআইনিভাবে ওই জমি থেকে বিপুল পরিমাণ মাটি কেটে অন্যত্র বিক্রি করা হয়েছে। আদালত ইতিমধ্যেই মামলাটি গ্রহণ করেছে এবং আগামী ২৭ জুলাই পরবর্তী শুনানির দিন ধার্য করেছে। একই সঙ্গে ওই দিনের মধ্যে পুলিশকে তদন্তের অগ্রগতি সংক্রান্ত রিপোর্ট জমা দেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File