Abhishek Banerjee | এসএসকেএম-এ যেতে চান না অভিষেক, বিদেশ যাত্রা মামলা আপাতত স্থগিত?
Wednesday, August 5 2026, 7:16 am

Key Highlightsচোখের চিকিৎসার জন্য বিদেশ যাত্রা মামলার শুনানিতে ফের ধাক্কা খেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
চোখের চিকিৎসার জন্য বিদেশ যাত্রা মামলার শুনানিতে ফের ধাক্কা খেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিচারপতির পর্যবেক্ষণ, এসএসকেএম হাসপাতালে চোখ দেখান তৃণমূল সাংসদ। কিন্তু, এসএসকেএম-এ চোখ দেখাতে নারাজ অভিষেক। শেষপর্যন্ত আবেদন প্রত্যাহার করতে চান তিনি। তারপরই মামলাটি খারিজ করেন বিচারপতি সৌগত ভট্টাচার্য। এদিন মামলার শুনানিতে অভিষেকের আইনজীবী রেবেকা জন বলেন, এর আগে তদন্তকারী সংস্থাকে সাত দিন আগে নোটিস দিয়ে গিয়েছেন তাঁর মক্কেল। সাংসদ হিসেবে যে কোনও দেশে যেতে পারেন তিনি। তখন বিচারপতি বলেন, সমস্যা হল বিধাননগর পুলিশ থানায় একাধিক আলাদা মামলা বিচারাধীন আছে। একটা মামলা হলে আলাদা কথা ছিল। কিন্তু আদালত মনে করছে, কলকাতায় কিংবা রাজ্যের বাইরে হলেও এই চিকিৎসা করার ক্ষেত্রে অসুবিধা নেই। যদিও শেষ পর্যন্ত অভিষেকের মামলা খারিজ করেন বিচারপতি।
- Related topics -
- রাজনৈতিক
- রাজনীতি
- অভিষেক ব্যানার্জী
- কলকাতা হাইকোর্ট


