Abhishek Banerjee | ‘সই–বিকৃতি’ কাণ্ডে মিললো না রক্ষাকবচ, অভিষেককে ভবানী ভবনে হাজিরা দেওয়ার নির্দেশ CID-র
Saturday, June 6 2026, 4:45 am

Key Highlightsগ্রেপ্তার করা হতে পারে, এই আশঙ্কায় রক্ষাকবচেরও আর্জি জানান অভিষেক। শুক্রবার সেই মামলার দ্রুত শুনানির আর্জি জানানো হলে তা ধোপে টেকেনি।
সই জাল কাণ্ডে আজ, সোমবার ভবানী ভবনে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। কিন্তু তিনি শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে ১৫ দিনের সময় চেয়ে হাজিরা এড়িয়েছেন। তদন্তকারী সংস্থার হাজিরার নোটিসকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন তৃণমূলের লোকসভার দলনেতা। আগাম রক্ষাকবচের আবেদন করেন তিনি। যদিও সেই আবেদন খারিজ আদালতের। ৮ জুন অভিষেককে ভবানী ভবনে হাজির হওয়ার নির্দেশ দিয়েছে সিআইডি। বিচারপতি চৈতালী চট্টোপাধ্যায় দাস জানিয়েছেন ১০ তারিখ ওই মামলার শুনানি হবে।
- Related topics -
- রাজ্য
- westbengal
- পশ্চিমবঙ্গ
- পশ্চিমবঙ্গ সরকার
- অভিষেক ব্যানার্জী
- কলকাতা হাইকোর্ট
- সিআইডি
- তৃণমূল কংগ্রেস
- তৃণমূল নেতা
- তৃণমূল কাউন্সিলার
- টিএমসি
- তৃণমূল রাজ্যসভার সাংসদ
- তৃণমূল ছাত্র পরিষদ


