Abhishek Banerjee | সেবাশ্রয় দুর্নীতি-সহ মোট তিনটি মামলায় মিললো অন্তর্বর্তী রক্ষাকবচ! স্বস্তিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়
Friday, August 21 2026, 3:20 pm

Key Highlightsসেবাশ্রয় দুর্নীতি-সহ মোট তিনটি মামলায় আপাতত ১১ সেপ্টেম্বর পর্যন্ত এই তিন মামলায় অভিষেকের বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ করা যাবে না বলে জানিয়ে দিয়েছেন বিচারপতি ভট্টাচার্য।
সেবাশ্রয় দুর্নীতি-সহ একাধিক মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিভিন্ন থানায় মোট ১৬টি এফআইআর করা হয়েছে। এই এফআইআর-এর বিরুদ্ধে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন অভিষেক। এর আগে ৫টি মামলায় রক্ষাকবচ পেয়েছিলেন তিনি। এবার সেবাশ্রয় দুর্নীতি-সহ মোট তিনটি মামলায় অভিষেককে অন্তর্বর্তী রক্ষাকবচ দিলেন বিচারপতি সৌগত ভট্টাচার্য। আপাতত ১১ সেপ্টেম্বর পর্যন্ত এই তিন মামলায় অভিষেকের বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ করা যাবে না বলে জানিয়ে দিয়েছে কলকাতা হাইকোর্ট। সব মিলিয়ে এখনও পর্যন্ত মোট আটটি মামলায় রক্ষাকবচ দেওয়া হয়েছে।
- Related topics -
- শহর কলকাতা
- অভিষেক ব্যানার্জী
- কলকাতা হাইকোর্ট
- হাইকোর্ট
- রক্ষাকবজ
- তৃণমূল কংগ্রেস
- টিএমসি
- তৃণমূল কাউন্সিলার


