Abhishek Banerjee | ক্যামাক স্ট্রিটের অফিস খালি করতে হবে অভিষেককে, ধাক্কা হাইকোর্টে!

Friday, September 11 2026, 12:53 pm
Abhishek Banerjee | ক্যামাক স্ট্রিটের অফিস খালি করতে হবে অভিষেককে, ধাক্কা হাইকোর্টে!
highlightKey Highlights

ক্যামাক স্ট্রিটের অফিস খালি করা নিয়ে কলকাতা হাইকোর্টে ধাক্কা খেলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়।


ক্যামাক স্ট্রিটের অফিস খালি করা নিয়ে কলকাতা হাইকোর্টে ধাক্কা খেলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। সপ্তম ও অষ্টম তলায় অগ্নিনির্বাপণ ব্যবস্থা ত্রুটিপূর্ণ অভিযোগে দমকলের দেওয়া অফিস খালির নোটিসে হস্তক্ষেপ করল না আদালত। বিচারপতি কৃষ্ণা রাওয়ের একক বেঞ্চ জানিয়েছে, দমকলের নোটিসের ওপর আপাতত কোনো স্থগিতাদেশ দেওয়া হচ্ছে না। ফলে কার্যালয়টি খালি করতেই হচ্ছে তৃণমূলকে। আদালতে অগ্নিনির্বাপক বিভাগের তরফে জানানো হয়, ওই তলাগুলিতে ফায়ার অ্যালার্ম বিকল এবং নিয়মবহির্ভূত ক্যাফেটেরিয়া চালানো হচ্ছিল। আগামী ১৬ সেপ্টেম্বর এই মামলার চূড়ান্ত রায় দেওয়া হতে পারে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File