Abhishek Banerjee | তাসের ঘরের মতো ভাঙছে তৃণমূল, এরই মধ্যে বিদেশ যেতে চান অভিষেক!
Tuesday, June 23 2026, 12:52 pm

Key Highlightsবিদেশে যেতে চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।
বিধানসভা ভোটে পরাজয়ের পর থেকেই তাসের ঘরের মতো ভাঙছে তৃণমূল। ঘাসফুল শিবিরের ভরাডুবির জন্য দলেরই অনেকে তাঁর দিকে আঙুল তুলছেন। বিভিন্ন মামলায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা থেকে রাজ্যের তদন্তকারী সংস্থা তাঁকে একাধিকবার জিজ্ঞাসাবাদ করেছে। এই আবহেই বিদেশে যেতে চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার বিচারপতি সৌগত ভট্টাচার্যর এজলাসে আবেদন জানিয়েছেন তিনি। জানা গিয়েছে, চিকিৎসার জন্য প্রায় এক সপ্তাহের জন্য দেশের বাইরে যাওয়ার আবেদন জানিয়েছেন অভিষেক। আগামিকাল মামলার শুনানির সম্ভাবনা রয়েছে।
- Related topics -
- রাজনৈতিক
- রাজনীতি
- তৃণমূল কংগ্রেস
- অভিষেক ব্যানার্জী
- কলকাতা হাইকোর্ট


