Abhishek Banerjee | বিধায়কদের সই জাল মামলায় বাড়লো রক্ষাকবচের মেয়াদ, স্বস্তিতে অভিষেক
Friday, July 3 2026, 2:53 pm

Key Highlightsবিচারপতি কৌশিক চন্দের আদালতে এই মামলার শুনানি হচ্ছে এবং বিচারপতি চন্দ বর্তমানে সার্কিট বেঞ্চে রয়েছেন, তার জন্য এই মামলায় ১৭ জুলাই পর্যন্ত অভিষেকের রক্ষাকবচ বহাল থাকবে।
বিধায়কদের সই জালিয়াতি মামলায় স্বস্তিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিচারপতি শুভ্রা ঘোষের আদালত জানিয়েছে, যে হেতু বিচারপতি কৌশিক চন্দের আদালতে এই মামলার শুনানি হচ্ছে এবং বিচারপতি চন্দ বর্তমানে সার্কিট বেঞ্চে রয়েছেন, তার জন্য এই মামলায় ১৭ জুলাই পর্যন্ত অভিষেকের রক্ষাকবচ বহাল থাকবে। তবে আদালত জানিয়েছে তদন্তে পূর্ণ সহযোগিতা করতে হবে অভিষেককে এবং সমন পাঠালে হাজিরাও দিতে হবে। হাজিরার জন্য সিআইডিকে ২৪ ঘণ্টা আগাম সময় দিতে হবে।
- Related topics -
- রাজ্য
- শহর কলকাতা
- অভিষেক ব্যানার্জী
- শীর্ষ আদালত
- জামিন
- তৃণমূল নেতা
- তৃণমূল কংগ্রেস
- তৃণমূল ছাত্র পরিষদ
- টিএমসি
- তৃণমূল কাউন্সিলার
- তৃণমূল রাজ্যসভার সাংসদ


