Abhishek Banerjee | ১৫ কোটি না দিলে চাকরিপ্রার্থীকে গ্রেফতারির ‘হুমকি’ দিতেন অভিষেক! ইডির হাতে এবার বিস্ফোরক তথ্য!

Monday, June 15 2026, 8:28 am
Abhishek Banerjee | ১৫ কোটি না দিলে চাকরিপ্রার্থীকে গ্রেফতারির ‘হুমকি’ দিতেন অভিষেক!  ইডির হাতে এবার বিস্ফোরক তথ্য!
highlightKey Highlights

আজ প্রাথমিক দুর্নীতি মামলায় তলব করা হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে।


আজ প্রাথমিক দুর্নীতি মামলায় তলব করা হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। ইতিমধ্যেই সিজিও কমপ্লেক্সে পৌঁছে গিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। এরই মধ্যে ইডির হাতে এলো বিস্ফোরক তথ্য। জানা গিয়েছে, সিবিআইয়ের চার্জশিটে সুজয়কৃষ্ণর রেকর্ডিংয়ে জনৈক নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম রয়েছে। সেই অভিষেক তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকই কি না তা খতিয়ে দেখতেই অভিষেককে তলব করা হয়েছে। চার্জশিট সূত্রে খবর, সুজয় বৈঠকে কুন্তল, শান্তনুদের জানিয়েছিলেন, অভিষেক জানতে পেরেছেন যে প্রাথমিক নিয়োগে পার্থ চট্টোপাধ্যায় মোটা টাকা নিচ্ছেন। পার্থ যে টাকা নিয়েছেন, তার ভাগ তিনি কেন পাননি, সেই বিষয়ে অসন্তোষ প্রকাশ করেন অভিষেক। এমনকী, টাকা ভাগাভাগি নিয়ে পার্থ ও অভিষেকের মধ্যে দ্বন্দ্ব বেঁধে গিয়েছিল। সিবিআই চার্জশিট সূত্রে খবর, ইতিমধ্যেই যে বেআইনি নিয়োগ হয়ে গিয়েছিল, তার জন্য ১৫ কোটি টাকা চেয়েছিলেন অভিষেক। টাকা না পেলে প্রত্যেক চাকরিপ্রার্থীকে গ্রেফতারির হুমকি দিয়েছিলেন বলে অভিযোগ।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File