Madhyamik Result 2026 | কোভিড কেড়েছিল বাবাকে,দিনভর ডুবে থাকত পড়াশোনায়! ৬৯৮ পেয়ে মাধ্যমিকে প্রথম অভিরূপ!
Friday, May 8 2026, 7:20 am

Key Highlightsমাধ্যমিক ২০২৬ এ গোটা রাজ্যের মধ্যে প্রথম হলেন উত্তর দিনাজপুরের সারদা বিদ্যামন্দিরের অভিরূপ ভদ্র।
মারণ ভাইরাস কোভিড কেড়েছিল বাবাকে। তারপর থেকে মাথায় একটাই চিন্তা, নিজের পায়ে দাঁড়িয়ে পরিবারকে দেখার। আর সেই লক্ষ্য নিয়েই মাধ্যমিকে বাজিমাত করলেন অভিরূপ। মাধ্যমিক ২০২৬ এ গোটা রাজ্যের মধ্যে প্রথম হলেন উত্তর দিনাজপুরের সারদা বিদ্যামন্দিরের অভিরূপ ভদ্র। তার প্রাপ্ত নম্বর ৬৯৮। ছাত্র জানিয়েছে, সে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হতে চায়। অভিরূপের মা জানান, সে দিনভর ডুবে থাকত পড়াশোনায়। পাড়ার লোকেদের কাছে কার্যত অপরিচিত মুখ সে। কারণ, ঘর থেকে বিশেষ বেরই হয় না অভিরূপ।
- Related topics -
- রাজ্য
- পশ্চিমবঙ্গ
- মাধ্যমিক ফলাফল
- মাধ্যমিক 2026
- মাধ্যমিক


