CJP | বিক্ষোভ সমাবেশে ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎকে পরপর চড়!

Monday, June 15 2026, 3:58 pm
CJP | বিক্ষোভ সমাবেশে ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎকে পরপর চড়!
highlightKey Highlights

হেনস্তার মুখে পড়লেন ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে।


হেনস্তার মুখে পড়লেন ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে। সোমবার নিট কেলেঙ্কারি ও বেকারত্বের মতো দুই ইস্যু নিয়ে জয়পুরে একটি বিক্ষোভ সমাবেশের ডাক দেন অভিজিৎ। শহিদ স্মারকে সকলে একত্রিত হলে আচমকাই সেখানে হাজির হয় দুষ্কৃতীরা। অভিযোগ, অভিজিৎকে ঘিরে ধরে একদল দুষ্কৃতী পরপর চড় মারতে থাকে। তবে ককরোচ পার্টির সমর্থকরা তাদের ধরে ফেলেন। পুলিশে দেওয়ার আগে তাদের মারধরও করা হয় বলে শোনা গিয়েছে। পুলিশ পরে ঘটনাস্থল থেকে দু’জনকে আটক করে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File