Abhijeet Dipke | 'ককরোচ জনতা পার্টি বহু দূরে যেতে চায়'- ৩৭ দিনের আন্দোলনের পর সমালোচকদের কী বার্তা অভিজিৎ দীপকের?

Key Highlightsরবিবারের সকালে সকলের জন্য বার্তা ককরোচ জনতা পার্টি বা সিজেপির প্রধান মুখ অভিজিৎ দীপকের, ‘সবে তো শুরু হলো। এখনও অনেকটা পথ যাওয়া বাকি।’
৩৭ দিনের বিক্ষোভ-আন্দোলন ফলপ্রসূ হয়েছে। শনিবার বাধ্য হয়ে পদত্যাগ করতে হয়েছে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে। রবিবার এক ভিডিয়ো বার্তায় ককরোচ জনতা পার্টি প্রধান অভিজিৎ দীপকে বলেন, ‘অনেক দিন পরে আজ শান্তিতে ঘুমিয়েছি। খুব ভালো লাগছে। আজ ভাবতে হয়নি যে সন্ধেয় কী হবে? কোনও প্যানিক নেই। গত ৩৭ দিনে যা চলেছে, তা আমাদের কারও কাছেই সহজ নয়। আমি ককরোচ জনতা পার্টির প্রত্যেক সাপোর্টারকে ধন্যবাদ জানাতে চাই। যাঁরা আমাদের উপরে ভরসা রেখেছেন, তাঁদের ধন্যবাদ। আপনাদের সাপোর্ট ছাড়া এটা সম্ভব হতো না। গত ৩৭ দিন ধরে যত মানুষ যন্তর মন্তরে বসেছিলেন, আমি প্রত্যেককে ধন্যবাদ জানাতে চাই। আপনারা দেশের জন্য যা করেছেন, কৃতজ্ঞতার শেষ নেই।’ সমালোচকদের উদ্দেশ্যে দীপকের বার্তা, ‘যাঁরা আমাদের উপরে সন্দেহ করেছেন, সমালোচনা করেছেন, বলেছেন আমরা সিরিয়াস নই, তাঁদেরও ধন্যবাদ জানাই। আপনারা সমালোচনা না করলে, প্রশ্ন না তুললে, আমরা নিজেদের ইমপ্রুভ করতে পারতাম না। আমি বার বার বলতে চাই, এটা সবে শুরু। ককরোচ জনতা পার্টি বহু দূরে যেতে চায়।
- Related topics -
- দেশ
- রাজনৈতিক
- রাজনীতিবিদ
- রাজনীতি
- ককরোচ জনতা পার্টি’
- বিক্ষোভ
- ভারত


