Abhijeet Dipke | ঝাড়খণ্ডের ছাত্রবিক্ষোভকে সমর্থন, ‘আন্দোলনরতদের পাশে দাঁড়াব’- বার্তা দীপকের

Wednesday, August 5 2026, 1:58 pm
Abhijeet Dipke | ঝাড়খণ্ডের ছাত্রবিক্ষোভকে সমর্থন, ‘আন্দোলনরতদের পাশে দাঁড়াব’- বার্তা দীপকের
highlightKey Highlights

পিএসসি এবং এসএসসি পরীক্ষায় অনিয়মের অভিযোগ তুলে রাঁচির এক স্টেডিয়ামে প্রতিবাদ কর্মসূচি শুরু করেছেন পড়ুয়ারা। পড়ুয়াদের বিক্ষোভকে সমর্থন ককরোচ জনতা পার্টি বা সিজেপি-র প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকের।


পিএসসি এবং এসএসসি পরীক্ষায় অনিয়মের অভিযোগ তুলে গত বুধবার থেকে হেমন্ত সোরেনের সরকারের বিরুদ্ধে রাঁচির এক স্টেডিয়ামে প্রতিবাদ কর্মসূচি শুরু করেছেন পড়ুয়ারা। পড়ুয়াদের দাবি, গত ১৯ এপ্রিল যে জেপিএসসি পরীক্ষা হয়েছে, তার ওএমআর শিট ফাঁস হয়েছে। এ অবস্থায় জেপিএসসি পরীক্ষা বাতিল করার দাবি তুলেছেন আন্দোলনরত পড়ুয়ারা। ওমএমআর শিটে ‘নট অ্যাটেম্পটেড’ বলে একটি পৃথক অপশন রাখারও দাবি তুলেছেন তাঁরা। পড়ুয়াদের বিক্ষোভকে সমর্থন ককরোচ জনতা পার্টি বা সিজেপি-র প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকের। প্রয়োজনে ঝাড়খণ্ডে যাবেন বলে আশা দিয়েছেন তিনি। এদিন দীপকে বলেন, ‘দেশের বিচারব্যবস্থা, রাজনীতি, সংবাদমাধ্যম এবং নির্বাচন কমিশনের উপর আর আস্থা নেই সাধারণ মানুষের। আমাদের আন্দোলন কেবল শিক্ষা সংক্রান্ত বিষয় নিয়ে ছিল না। আমরা চাই, এই সমস্ত প্রতিষ্ঠান সাধারণ মানুষের কাছে জবাবদিহি করুক। তাই একটা পাবলিক প্রেশার গ্রুপের খুব প্রয়োজন।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File