Abhijeet Dipke-Dhruv Rathee | ২৪ ঘণ্টা পর ছাড়া পেলেন অভিজিৎ দীপকে-সৌরভরা, মুক্তি পেলেন ধ্রুব রাঠিও
Sunday, October 11 2026, 6:37 am

Key Highlights২৪ ঘণ্টা পর ছাড়া পেলেন ককরোচ জনতা পার্টি (সিজেপি)-র নেতা অভিজিৎ দীপকে, আশুতোষ রাঙ্কা এবং সৌরভ দাস।
রাতভর হাজতে থাকার পর, ককরোচ জনতা পার্টির নেতা অভিজিৎ দীপ, আশুতোষ রাঙ্কা এবং সৌরভ দাসকে শর্তসাপেক্ষে মুক্তি দিয়েছে দিল্লি পুলিশ। রবিবার সকালে দীপকে-সহ তিন সিজেপি নেতাকে দিল্লি ক্যান্টনমেন্ট থানায় এগ্জিকিউটিভ ম্যাজিস্ট্রেটের সামনে হাজির করানো হয়। তারপরই তাঁদের জামিন দেওয়া হয়। তাঁরা আগামী এক বছর শান্তিভঙ্গ করবেন না, এই শর্তে মুক্তি দেওয়া হয়েছে তাঁদের। রবিবার দুপুর ২টো নাগাদ সাংবাদিক বৈঠক করবে সিজেপি। দীপকদের মুক্তির পরই এক্স হ্যান্ডলে বিবৃতি জারি করে সিজেপি বলেছে, “অবশেষে দিল্লি পুলিশ অভিজিৎ দীপকে, আশুতোষ রাঙ্কা এবং সৌরভ দাসকে মুক্তি দিতে বাধ্য হল। আরশোলা কখনও মরে না।” জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠিকেও ২৪ ঘণ্টা পর মুক্তি দেওয়া হয়েছে।


