Aamir Khan | তৃতীয়বার বিয়ের পিঁড়িতে 'মিস্টার পারফেকশনিস্ট', প্রেমিকা গৌরীর সাথেই গাঁটছড়া বাঁধবেন ষাটোর্ধ্ব আমির
Wednesday, June 3 2026, 3:22 pm

Key Highlightsকানাঘুষো, আগামী ৫ জুলাই নিজের বাসভবনে সই সাবুতের মাধ্যমে নিকাহ সারবেন অভিনেতা।
ষাটের কোটা পার করেছেন মিস্টার পারফেকশনিস্ট আমির খান। জন্মদিনেই প্রেমিকা গৌরী স্প্র্যাটের সঙ্গে আলাপ করিয়েছিলেন তিনি। বিনোদন মহলে কানাঘুঁষো, দীর্ঘদিনের প্রেমিকারই সঙ্গে আগামী জুলাই মাসে চার হাত এক হতে চলেছে অভিনেতার। সূত্রের খবর, দুই স্ত্রী, তিন সন্তান আর বোনদের সাক্ষী রেখেই গৌরী স্প্র্যাটের সঙ্গে নতুন দাম্পত্যের সূচনা করতে চলেছেন তিনি। উপস্থিত থাকতে পারেন দুই বন্ধু শাহরুখ-সলমন। ঘনিষ্ঠ সূত্র মারফৎ খবর, “গত একবছর ধরে গৌরীর সঙ্গে সহবাসে রয়েছেন আমির। এবার পরিবারের সদস্যদের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে সেই সম্পর্ককে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।”


