Airline Fire | মাঝ আকাশে প্লেনে আগুন! কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ টার্কিশ ফ্লাইটের

Wednesday, February 4 2026, 2:35 pm
Airline Fire | মাঝ আকাশে প্লেনে আগুন! কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ টার্কিশ ফ্লাইটের
highlightKey Highlights

মাঝ আকাশে বিমানের ডানদিকের ইঞ্জিনে হঠাৎই আগুন লেগে যায়। তবে পাইলটের তৎপরতায় বড় ধরণের বিপদ এড়ানো সম্ভব হয়েছে।


মাঝ আকাশে বিমান বিপর্যয়। নেপাল বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (CAAN) সূত্রে খবর, এদিন দুপুর ১টা ২৯ মিনিটে ২৩৬ জন যাত্রী নিয়ে কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর থেকে টেকঅফ করে একটা তুর্কিশ এয়ারলাইন্সের ওই ফ্লাইট। মাঝ আকাশে বিমানের ডানদিকের ইঞ্জিনে হঠাৎই আগুন লেগে যায়। পাইলট ফ্লাইটটিকে কলকাতা নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণের সিদ্ধান্ত নেন। কলকাতা বিমানবন্দর কর্তৃপক্ষ সূত্রে খবর, বিমানটি নিরাপদেই রানওয়েতে অবতরণ করেছে। যাত্রীরা সকলেই নিরাপদে আছেন।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File