Plane Crash | মিসিসিপির হর্ন আইল্যান্ডের কাছে ভেঙে পড়লো ছোট বিমান! মৃত্যু দুই শিশু-সহ ৬ জনের!

Wednesday, November 25 2026, 8:34 am
Plane Crash | মিসিসিপির হর্ন আইল্যান্ডের কাছে ভেঙে পড়লো ছোট বিমান! মৃত্যু দুই শিশু-সহ ৬ জনের!
highlightKey Highlights

মঙ্গলবার বিকেলে মিসিসিপির হর্ন আইল্যান্ডের কাছে একটি সিঙ্গল-ইঞ্জিন Cessna Centurion 210 এয়ারক্র্যাফ্ট ভেঙে পড়ে দুই শিশু-সহ ছ’জনের মৃত্যু হয়েছে।


মঙ্গলবার বিকেলে মিসিসিপির হর্ন আইল্যান্ডের কাছে একটি সিঙ্গল-ইঞ্জিন Cessna Centurion 210 এয়ারক্র্যাফ্ট ভেঙে পড়ে দুই শিশু-সহ ছ’জনের মৃত্যু হয়েছে। দীর্ঘ তল্লাশির পর মার্কিন কোস্ট গার্ড মৃত্যুর খবর নিশ্চিত করে। মৃত দুই শিশুর বয়স ৮ ও ১২ বছর। ফ্লাইটরাডার২৪ অনুযায়ী, নিউ অরলিন্স থেকে ফ্লরিডার ফোর্ট মায়ার্সগামী বিমানটি ওড়ার আধ ঘণ্টার মধ্যে ৮ হাজার ৮৮০ ফুট উচ্চতা থেকে আচমকা নামতে শুরু করে। ভেঙে পড়ার আগে এটি প্রতি মিনিটে প্রায় ১০ হাজার ফুট নীচে নামছিল বলে জানা গেছে। FAA ও কোস্ট গার্ড জানায়, দুপুর সাড়ে ৩টার দিকে পাসকাগুলার দক্ষিণ-পশ্চিমে হর্ন আইল্যান্ডের প্রায় দুই মাইল উত্তর-পূর্বে সমুদ্রে আছড়ে পড়ে বিমানটি এবং দুপুর ৩টা ৪৫ মিনিটে যোগাযোগ বিচ্ছিন্ন হয়।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File