Anti Goonda Law | আজ থেকেই চালু গুন্ডাদমন আইনের একটি অংশ, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর!

Monday, August 24 2026, 4:19 pm
Anti Goonda Law | আজ থেকেই চালু গুন্ডাদমন আইনের একটি অংশ, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর!
highlightKey Highlights

পশ্চিমবঙ্গে আজ, সোমবার থেকেই কার্যকর হল গুন্ডাদমন আইনের একটি অংশ।


পশ্চিমবঙ্গে আজ, সোমবার থেকেই কার্যকর হল গুন্ডাদমন আইনের একটি অংশ। নবান্নে সাংবাদিক বৈঠক করে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্পষ্ট জানান, সরকারি সম্পত্তি নষ্ট করলে কাউকেই রেয়াত করা হবে না। ক্ষতিগ্রস্ত সম্পত্তির ক্ষেত্রে সুদ-সমেত ৩ গুণ ক্ষতিপূরণ আদায় করা হবে বলে নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি, পুলিশের ওপর হামলা হলেও দ্রুত কড়া পদক্ষেপ করা হবে। উল্লেখ্য, জুলাইয়ের শুরুতেই বিধানসভায় পাশ হয়েছিল ‘দ্য ওয়েস্ট বেঙ্গল পাবলিক সেফটি অ্যান্ড কন্ট্রোল অফ অ্যান্টি সোশাল অ্যাক্টিভিটিজ বিল, ২০২৬’ (গুন্ডা দমন বিল) এবং সংশোধিত ‘পাবলিক অর্ডার বিল’। রাজ্যপালের সম্মতির পর আজ থেকে আইনের সংস্থান প্রয়োগ শুরু হল। এদিন সিএএ নিয়ে মুখ্যমন্ত্রী জানান, বাংলাদেশি ও মতুয়া শরণার্থীদের দ্রুত সিএএ সার্টিফিকেট প্রদান ও নাগরিকত্ব দেওয়ার কাজ সম্পন্ন করা হবে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File