New Town | নিউ টাউনের হরিণালয়ে আসছে রয়্যাল বেঙ্গল টাইগার! উদ্যোগ রাজ্য বন দফতরের!

Friday, October 30 2026, 3:41 pm
New Town | নিউ টাউনের হরিণালয়ে আসছে রয়্যাল বেঙ্গল টাইগার! উদ্যোগ রাজ্য বন দফতরের!
highlightKey Highlights

আলিপুর চিড়িয়াখানার পর এবার নিউ টাউনের হরিণালয়েও রয়্যাল বেঙ্গল টাইগার নিয়ে আসার উদ্যোগ নিয়েছে রাজ্য বন দফতর।


আলিপুর চিড়িয়াখানার পর এবার নিউ টাউনের হরিণালয়েও রয়্যাল বেঙ্গল টাইগার নিয়ে আসার উদ্যোগ নিয়েছে রাজ্য বন দফতর। ২০২৭ সালের এপ্রিল থেকে মে মাসের মধ্যে শিলিগুড়ির বেঙ্গল সাফারি পার্ক থেকে একটি বাঘ আনার পরিকল্পনা করা হয়েছে। শুক্রবার হরিণালয়ের পরিকাঠামো পরিদর্শন করে বনমন্ত্রী মনোজ ওঁরাও জানান যে বাঘের এনক্লোজার তৈরির কাজ প্রায় শেষের পথে। এরপর সেন্ট্রাল জু অথরিটি (CZA)-র অনুমতির জন্য আবেদন করা হবে। ইকো পার্কের ৬ নম্বর গেটের কাছে সাড়ে ১২ একর জমির ওপর তৈরি এই মিনি জু-তে দর্শকদের নিরাপত্তার জন্য বিশেষ কাচের দেওয়াল ও বৈদ্যুতিক বেড়ার ব্যবস্থা রয়েছে। সমস্ত প্রক্রিয়া ঠিকঠাক এগোলে আগামী বছরই নিউ টাউনের হরিণালয়ে নতুন অতিথি আসার জোরালো সম্ভাবনা রয়েছে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File