Tokyo Earthquake | ৬.১ মাত্রার তীব্র ভূমিকম্পে কেঁপে উঠল টোকিও উপকূল! জারি করা হলো সুনামি সতর্কতা?
Friday, November 6 2026, 3:01 pm

Key Highlightsশুক্রবার জাপানের টোকিও উপকূলে কাান্তো অঞ্চলে আঘাত হানল ৬.১ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প।
শুক্রবার জাপানের টোকিও উপকূলে কাান্তো অঞ্চলে আঘাত হানল ৬.১ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প। জাপানের আবহাওয়া অধিদপ্তর (জেএমএ) জানিয়েছে, স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ৩৯ মিনিটে এই ভূকম্পন অনুভূত হয়। এর কেন্দ্রস্থল ছিল আসাহি শহর থেকে প্রায় ১৬৯ কিলোমিটার দক্ষিণ-পূর্বে। মার্কিন ভূতাত্ত্বিক সার্ভের তথ্য অনুযায়ী, অত্যন্ত কম গভীরতায় এই ভূমিকম্পটি আঘাত হানে। ভূমিকম্পের তীব্রতা ‘৩’ মাত্রার হওয়ায় ঘরের ভেতরে থাকা প্রায় সকলেই তা অনুভব করেন। তবে এই ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো বড় ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। কোনো সুনামি সতর্কতাও জারি করা হয়নি। এছাড়া দেশটির পরমাণু কেন্দ্রগুলিতেও কোনো ত্রুটির খবর মেলেনি। তবে পরবর্তী পরিস্থিতি মোকাবিলায় স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সতর্ক রয়েছে।
- Related topics -
- আন্তর্জাতিক
- জাপান
- টোকিও
- ভূমিকম্প


